কমদামে সিম্ফনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২৯ মে, ২০১৯ ১১:৪০  
ঈদকে সামনে রেখে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন অবমুক্ত করলো দেশীয় মোবাইল ব্রাণ্ড সিম্ফনি। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মঙ্গলবার (২৮ মে সন্ধ্যায়) সন্ধ্যায়  ‘সিম্ফনি জেড১৫’ মডেলের স্মার্টফোন অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন এডিসন গ্রুপের সিনিয়র ডিরেক্টর মাকসুদুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার, মার্কেটিং, মোহাম্মদ রিয়াদ এবং হেড অফ সেলস, এম.এ. হানিফ। অনুষ্ঠানে দাবি করা হয়, ফ্লাগশিপ হিসেবে  ‘সিম্ফনি জেড১৫’ বাজেট বান্ধব ও মূল্য সাশ্রয়ী। ক্যারিবিয়ান ব্লু এবং ক্র্যানবেরি রেড কালারে সিম্ফনির এই নতুন ফ্ল্যাগশিপ ফোনটির বাজার মূল্য ৯ হাজার ৪৯০ টাকা। অনুষ্ঠানে গ্রাহককে বাড়তি সুবিধা দিতে ফ্লাগশিপ ফোনটির সঙ্গে গ্রামীন ফোনের আকর্ষণীয় বান্ডেল অফার ঘোষণা করা হয়। ডিবিটেক/এসিডি